Abdul Rashid Talukder Memorial Public Library
Abdul Rashid Talukder Memorial Scholarship Exam – 2026
Model test 1 — answer sheet — Class 3
This is a practice paper — not the real exam questions.
To print it or keep it as a PDF, choose “Print” from the browser's menu.
বাংলা ২৫
১. কবি ও কবিতার নামসহ কবিতার প্রথম ৮ লাইন লিখন
১+৪=৫১টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে
-
‘আমি হব’ কবিতার প্রথম ৮ লাইন কবি ও কবিতার নামসহ লেখো।
Answer: কবিতার নাম: আমি হব। কবির নাম: কাজী নজরুল ইসলাম। (১ নম্বর) কবিতার প্রথম ৮ লাইন: পাঠ্যবইয়ের ২৩ পৃষ্ঠা দেখে মিলিয়ে নাও। বানান ও দাঁড়ি-কমা বইয়ের মতো হলে পুরো নম্বর। (৪ নম্বর)
২. শব্দার্থ লিখন
১×৫=৫৭টি প্রশ্ন থাকবে, ৫টির উত্তর দিতে হবে
-
কুসুম-বাগ
Answer: ফুলের বাগান
-
সুয্যি
Answer: সূর্য
-
আলসে
Answer: অলস
-
রাত পোহানো
Answer: রাত শেষ হওয়া
-
সঞ্চয়
Answer: জমা
-
আত্মীয়
Answer: আপনজন
-
খবর
Answer: সংবাদ
৩. এককথায় প্রকাশ
১×৫=৫৭টি প্রশ্ন থাকবে, ৫টির উত্তর দিতে হবে
-
যেখানে টাকা রাখা হয়
Answer: কোষাগার
-
অনেক স্রোত আছে যার
Answer: খরস্রোতা
-
দুনিয়া জুড়ে সুনাম আছে যার
Answer: বিশ্বখ্যাত
-
বয়সে বড়ো মানুষ
Answer: গুরুজন
-
শিশুদের খেলার ও ঘোরার জায়গা
Answer: শিশুপার্ক
-
যে মাছ ধরে
Answer: জেলে
-
যে জমিতে ফসল ফলায়
Answer: কৃষক (চাষি লিখলেও হবে)
৪. রচনামূলক প্রশ্ন
৩×২=৬৪টি প্রশ্ন থাকবে, ২টির উত্তর দিতে হবে
-
‘ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প’-এ পিঁপড়া রোদের মধ্যে কী করছিল? সে ঘাসফড়িংয়ের সঙ্গে খেলতে রাজি হলো না কেন?
Answer: ভালো উত্তরে যা থাকবে: ১. পিঁপড়া রোদের মধ্যে বড়ো একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল, অর্থাৎ খাবার সঞ্চয় করছিল। ২. তার অনেক কাজ ছিল, তাই সে খেলতে রাজি হয়নি। ৩. শীঘ্রই শীতকাল এসে যাবে, তখন সে ঘর থেকে বের হতে পারবে না। তাই গরমকাল থাকতেই সে খাবার জমা করছিল। (পাঠ্যবইয়ের ২০ ও ২১ পৃষ্ঠা)
-
শীতকাল এলে ঘাসফড়িংয়ের কী অবস্থা হলো? এই গল্প থেকে আমরা কী শিখলাম?
Answer: ভালো উত্তরে যা থাকবে: ১. শীতকালে সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। ঘাসফড়িং আর খাবার খুঁজে পেল না, খেলতেও পারল না। ২. খুব ক্ষুধা পেয়ে সে পিঁপড়ার বাসায় গিয়ে খাবার চাইল। কিন্তু গরমকালে সে খাবার সঞ্চয় করেনি, কেবল খেলেছে আর গান গেয়েছে। ৩. শিক্ষা: সময়ের কাজ সময়ে করতে হয়, না করলে পরে কষ্ট পেতে হয়। (পাঠ্যবইয়ের ২১ পৃষ্ঠা)
-
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ পাঠ অনুসারে পাকিস্তানিরা দেশের রাষ্ট্রভাষা কী করতে চেয়েছিল, আর বাঙালিরা কী দাবি করল? ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্র-ছাত্রীদের মিছিলে কী ঘটেছিল? এখন দিনটি কোন কোন দিবস হিসেবে পালন করা হয়?
Answer: ভালো উত্তরে যা থাকবে: ১. পাকিস্তানিরা দেশের রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল, অথচ দেশের বেশির ভাগ মানুষ কথা বলত বাংলায়। বাঙালিরা তা মেনে নিতে পারেনি; তারা দাবি করল, বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। ২. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। আগের রাতে তারা পোস্টারে লিখেছিল ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। মুষ্টিবদ্ধ হাতে এই স্লোগান দিয়ে তারা মিছিল করল। সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল; বরকত, রফিক, সালাম, জব্বারসহ আরও অনেকে শহিদ হলেন। ৩. শেষ পর্যন্ত পাকিস্তান সরকার দাবি মেনে নিতে বাধ্য হলো; উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা ঘোষণা করা হলো। ২১শে ফেব্রুয়ারি আমাদের শহিদ দিবস; এখন দিনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবেও পালন করা হয়। (পাঠ্যবইয়ের ৬২ ও ৬৩ পৃষ্ঠা)
-
‘ময়লার বাকসো’ গল্পে যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করতে রেবা কী ব্যবস্থা করল? তুমি ময়লা কোথায় ফেলবে?
Answer: ভালো উত্তরে যা থাকবে: ১. রেবা দোকানদার হারুনের কাছ থেকে কাগজের দুটি বড়ো বাকসো আর একটি কলম চেয়ে নিল। ২. সে বাকসো দুটির গায়ে লিখে দিল। একটি বাকসো কলার খোসা ফেলার জন্য, অন্যটি অন্য ময়লা ফেলার জন্য। বাকসো দুটি সে দোকানের সামনে রাখল। ৩. এরপর যারা দোকানে এল, তারা খোসা বাকসে ফেলল। ৪. নিজের কথা: আমি ময়লা সব সময় ময়লা ফেলার বাকসে বা নির্দিষ্ট জায়গায় ফেলব। (পাঠ্যবইয়ের ৮ ও ৯ পৃষ্ঠা)
৫. আবেদনপত্র লিখন
৪×১=৪২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে
-
তোমার জ্বর হয়েছে। তিন দিনের ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
Answer: নমুনা উত্তর: তারিখ: .......... বরাবর প্রধান শিক্ষক (তোমার বিদ্যালয়ের নাম ও ঠিকানা) বিষয়: তিন দিনের ছুটির জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। গতকাল থেকে আমার জ্বর হয়েছে। তাই আমি .......... তারিখ থেকে .......... তারিখ পর্যন্ত তিন দিন বিদ্যালয়ে আসতে পারব না। অতএব, আমাকে তিন দিনের ছুটি দিলে আমি কৃতজ্ঞ থাকব। বিনীত আপনার অনুগত শিক্ষার্থী নাম: .......... শ্রেণি: তৃতীয়, রোল: .......... নম্বর পেতে যা লাগবে: তারিখ, বরাবর ও বিষয়; ছুটির কারণ ও কয় দিন; ভদ্র ভাষা; শেষে নাম, শ্রেণি ও রোল।
-
তোমাদের শ্রেণিকক্ষে ময়লা ফেলার কোনো বাকসো নেই। একটি ময়লার বাকসো রাখার জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
Answer: নমুনা উত্তর: তারিখ: .......... বরাবর প্রধান শিক্ষক (তোমার বিদ্যালয়ের নাম ও ঠিকানা) বিষয়: শ্রেণিকক্ষে ময়লার বাকসো রাখার জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আমাদের শ্রেণিকক্ষে ময়লা ফেলার কোনো বাকসো নেই। তাই কাগজের টুকরা ও অন্য ময়লা মেঝেতে পড়ে থাকে, ঘর নোংরা হয়। অতএব, আমাদের শ্রেণিকক্ষে একটি ময়লার বাকসো রাখার ব্যবস্থা করলে আমরা কৃতজ্ঞ থাকব। বিনীত তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে নাম: .......... রোল: .......... নম্বর পেতে যা লাগবে: তারিখ, বরাবর ও বিষয়; সমস্যাটি কী; কী চাওয়া হচ্ছে; ভদ্র ভাষা; শেষে নাম ও রোল।
English 25
1. Word Meaning
1×5=5Write the Bangla meaning of any five out of the seven words
-
friend
Answer: বন্ধু
-
family
Answer: পরিবার
-
teacher
Answer: শিক্ষক
-
window
Answer: জানালা
-
roof
Answer: ছাদ (ঘরের চাল লিখলেও হবে)
-
flower
Answer: ফুল
-
afternoon
Answer: বিকাল
2. Make Sentence
1×5=5Make sentences with any five out of the seven words
-
game
Answer: Sample: Football is my favourite game. (Any correct sentence with the word gets the mark.)
-
colour
Answer: Sample: Red is my favourite colour.
-
student
Answer: Sample: I am a student.
-
school
Answer: Sample: I go to school every day.
-
brother
Answer: Sample: My brother is one year old.
-
house
Answer: Sample: Rahat lives near my house.
-
happy
Answer: Sample: We are a happy family.
3. Translate into English
1×5=5Translate any five out of the seven sentences into English
-
তুমি কেমন আছ?
Answer: How are you?
-
আমার নাম রানা।
Answer: My name is Rana.
-
আমি তৃতীয় শ্রেণিতে পড়ি।
Answer: I am in class three. (Also right: I read in class three.)
-
আমার বাবা একজন শিক্ষক।
Answer: My father is a teacher.
-
আমাদের পরিবারে চারজন সদস্য আছে।
Answer: There are four members in our family.
-
ইংরেজি আমার প্রিয় বিষয়।
Answer: English is my favourite subject.
-
আমরা বিকালে ফুটবল খেলি।
Answer: We play football in the afternoon.
4. Paragraph writing
5×1=5Answer the one question
-
Write a paragraph of at least five sentences about ‘My Family’. Say how many members there are, who they are and what they do.
Answer: Sample answer: My Family I am a student of class three. There are four members in my family. They are my father, my mother, my brother and I. My father is a teacher. My mother is a doctor. My brother is only one year old. We are a happy family. I love my family very much. A good answer has: the number of members, who they are, what they do, and a closing sentence. One mark for each correct sentence, up to five.
5. Answer the questions
1×5=5Read the passage and answer all five questions
Mitu is a student. She is in class three. She is nine years old. There are five members in her family. Her father is a doctor and her mother is a teacher. She has a brother and a sister. Tania is her best friend. Tania lives near Mitu's house, and they go to the same school. Mitu is good at English. In the afternoon, Mitu and Tania play cricket.
-
Which class is Mitu in?
Answer: She is in class three.
-
How many members are there in Mitu's family?
Answer: There are five members in her family.
-
What does Mitu's mother do?
Answer: She is a teacher.
-
Who is Mitu's best friend?
Answer: Tania is her best friend.
-
What do Mitu and Tania do in the afternoon?
Answer: They play cricket in the afternoon.
গণিত ২৫
১. যোগ ও বিয়োগ করো
২×২=৪৩টি প্রশ্ন থাকবে, ২টির উত্তর দিতে হবে
-
যোগ করো: ২৭৪৮ + ১৩৬৫ + ৯০৭
Answer: ৫০২০ ধাপ: ২৭৪৮ + ১৩৬৫ = ৪১১৩; ৪১১৩ + ৯০৭ = ৫০২০
-
বিয়োগ করো: ৬৩৫২৫ − ২৮৭৪৯
Answer: ৩৪৭৭৬ মিলিয়ে দেখা: ২৮৭৪৯ + ৩৪৭৭৬ = ৬৩৫২৫
-
হিসাব করো: ৩৪৫০ + ২৭৮৫ − ১৯৬৮
Answer: ৪২৬৭ ধাপ: ৩৪৫০ + ২৭৮৫ = ৬২৩৫; ৬২৩৫ − ১৯৬৮ = ৪২৬৭
২. ভগ্নাংশের যোগ / বিয়োগ / গুণ / ভাগ করো
২×২=৪৩টি প্রশ্ন থাকবে, ২টির উত্তর দিতে হবে
-
যোগ করো: ২/৯ + ৫/৯
Answer: ৭/৯ ধাপ: হর একই (৯), তাই লব যোগ হবে: ২ + ৫ = ৭। উত্তর ৭/৯
-
বিয়োগ করো: ১১/১৩ − ৪/১৩
Answer: ৭/১৩ ধাপ: হর একই (১৩), তাই লব বিয়োগ হবে: ১১ − ৪ = ৭। উত্তর ৭/১৩
-
বিয়োগ করো: ১ − ৩/৭
Answer: ৪/৭ ধাপ: ১ = ৭/৭। ৭/৭ − ৩/৭ = ৪/৭
৩. জ্যামিতি
২.৫×২=৫৩টি প্রশ্ন থাকবে, ২টির উত্তর দিতে হবে
-
বিন্দু কী? বিন্দুর কী আছে আর কী নেই? দুটি বিন্দুর উপর স্কেল রেখে পেনসিল দিয়ে সোজা দাগ টানলে যা পাওয়া যায়, তার নাম কী?
Answer: পেনসিলের চোখা মাথা দিয়ে আঁকা ছোটো ফোঁটাকে বিন্দু বলে। বিন্দুর কেবল অবস্থান আছে; দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই। সোজা দাগটির নাম রেখা।
-
একটি ইটের তল কেমন এবং একটি ফুটবলের তল কেমন? দুই রকম তলের নাম লেখো। তোমার চারপাশ থেকে প্রতিটি রকমের একটি করে জিনিসের নাম লেখো।
Answer: ইটের সব তল সমান, এর নাম সমতল। ফুটবলের তল বাঁকা, এর নাম বক্রতল। সমতলের উদাহরণ: বই, খাতার পাতা, টেবিলের উপরের দিক (যেকোনো একটি)। বক্রতলের উদাহরণ: বল, মার্বেল, ডিম (যেকোনো একটি)।
-
কোণ কাকে বলে? একটি কাগজ মাঝ বরাবর ভাঁজ করে আবার আড়াআড়ি ভাঁজ করলে কোনায় যে কোণ তৈরি হয়, তার নাম কী? এ রকম দুটি কোণ পাশাপাশি রাখলে কোন কোণ তৈরি হয়?
Answer: দুটি রেখার মিলিত বিন্দুতে (শীর্ষবিন্দুতে) যে আকৃতি তৈরি হয়, তাকে কোণ বলে। ভাঁজ করা কাগজের কোনার কোণটি এক সমকোণ। দুটি সমকোণ পাশাপাশি রাখলে সরল কোণ তৈরি হয়।
৪. সমাধান করো
৩×৪=১২৫টি প্রশ্ন থাকবে, ৪টির উত্তর দিতে হবে
-
একটি গ্রামে ১২৪৫০ জন পুরুষ, ১১৮৭৫ জন নারী এবং ৬৩৪০ জন শিশু আছে। গ্রামটিতে মোট কতজন মানুষ আছে?
Answer: ৩০৬৬৫ জন ধাপ: ১২৪৫০ + ১১৮৭৫ = ২৪৩২৫; ২৪৩২৫ + ৬৩৪০ = ৩০৬৬৫
-
রিনার বাবা ৫০০০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ২৩৭৫ টাকার চাল এবং ১৪৮০ টাকার মাছ কিনলেন। তাঁর কাছে আর কত টাকা রইল?
Answer: ১১৪৫ টাকা ধাপ: মোট খরচ ২৩৭৫ + ১৪৮০ = ৩৮৫৫ টাকা; বাকি রইল ৫০০০ − ৩৮৫৫ = ১১৪৫ টাকা
-
৮টি ঝুড়ির প্রতিটিতে ২৪টি করে আম আছে। সব আমের মধ্যে ১২টি নষ্ট হয়ে গেল। ভালো আমগুলো ৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে?
Answer: ৩০টি ধাপ: মোট আম ২৪ × ৮ = ১৯২টি; ভালো আম ১৯২ − ১২ = ১৮০টি; প্রত্যেকে পাবে ১৮০ ÷ ৬ = ৩০টি
-
১টি খাতার দাম ৩৫ টাকা এবং ১টি কলমের দাম ১৫ টাকা। ৪টি খাতা ও ৬টি কলম কিনতে মোট কত টাকা লাগবে?
Answer: ২৩০ টাকা ধাপ: ৪টি খাতার দাম ৩৫ × ৪ = ১৪০ টাকা; ৬টি কলমের দাম ১৫ × ৬ = ৯০ টাকা; মোট ১৪০ + ৯০ = ২৩০ টাকা
-
একটি ফিতার ৩/১০ অংশ মিনা নিল এবং ৪/১০ অংশ রাজু নিল। দুজনে মিলে ফিতাটির মোট কত অংশ নিল? ফিতাটির কত অংশ বাকি রইল?
Answer: দুজনে নিল ৭/১০ অংশ; বাকি রইল ৩/১০ অংশ ধাপ: ৩/১০ + ৪/১০ = ৭/১০; পুরো ফিতা ১ = ১০/১০; ১০/১০ − ৭/১০ = ৩/১০
বিজ্ঞান ২৫
১. এককথায় উত্তর
১×৫=৫৭টি প্রশ্ন থাকবে, ৫টির উত্তর দিতে হবে
-
উদ্ভিদের কোন অংশ সাধারণত মাটির নিচে থাকে?
Answer: মূল (শিকড়)
-
উদ্ভিদের খাদ্য কোন অংশে তৈরি হয়?
Answer: পাতায়
-
ফলের ভেতরে কী থাকে?
Answer: বীজ
-
মাছ পানিতে সাঁতার কাটার জন্য কোন অঙ্গ ব্যবহার করে?
Answer: পাখনা
-
প্রাণী কোন অঙ্গ দিয়ে শোনে?
Answer: কান
-
আম কোন ঋতুর ফল?
Answer: গ্রীষ্মকালের (গ্রীষ্মকালীন ফল)
-
দই কী থেকে তৈরি হয়?
Answer: দুধ থেকে
২. শূন্যস্থান পূরণ
১×৫=৫৫টি প্রশ্ন থাকবে, ৫টির উত্তর দিতে হবে
-
উদ্ভিদের ______ মধ্য দিয়ে পানি দেহের বিভিন্ন অংশে যায়।
Answer: কাণ্ডের
-
প্রায় সব পাখি ______ ব্যবহার করে ওড়ে।
Answer: ডানা
-
প্রাণী সাধারণত ______ দিয়ে শ্বাস নেয়।
Answer: নাক
-
বরই, কমলা ও জলপাই ______ ফল।
Answer: শীতকালীন
-
চলাফেরা ও কাজের জন্য দরকারি শক্তি আমরা ______ জাতীয় খাদ্য থেকে পাই।
Answer: শর্করা
৩. বর্ণনামূলক প্রশ্ন
৩×৫=১৫৭টি প্রশ্ন থাকবে, ৫টির উত্তর দিতে হবে
-
উদ্ভিদের সাধারণ অংশগুলোর নাম লেখো। কোন কোন অংশ সব উদ্ভিদের থাকে না?
Answer: প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড ও পাতা থাকে। কিছু কিছু উদ্ভিদে ফুল ও ফল থাকে। সব উদ্ভিদের ফুল ও ফল থাকে না।
-
উদ্ভিদের মূলের তিনটি কাজ লেখো।
Answer: ১. মূল মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পাঠায়। ২. মূল উদ্ভিদকে মাটির সঙ্গে আটকে রাখে। ৩. মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে।
-
পাতা কীভাবে খাদ্য তৈরি করে? খাদ্য তৈরির সময় উদ্ভিদ বাতাসে কী ছেড়ে দেয়?
Answer: উদ্ভিদের দরকারি খাদ্য পাতায় তৈরি হয়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। এ সময় উদ্ভিদ বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়, যা আমাদের দরকার।
-
প্রাণীর চোখ, কান ও নাকের কাজ লেখো।
Answer: চোখ: চোখ দিয়ে প্রাণী আশপাশের সবকিছু দেখে। খাবার সংগ্রহ করতে ও শত্রুর হাত থেকে বাঁচতেও চোখ লাগে। কান: কান দিয়ে প্রাণী শোনে। কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে। নাক: নাক দিয়ে প্রাণী শ্বাস নেয় এবং ঘ্রাণ নেয়।
-
প্রাণীকে কেন চলাচল করতে হয়? মাছ ও পাখি কোন অঙ্গ দিয়ে চলাচল করে?
Answer: খাদ্য সংগ্রহ করতে এবং নিজেকে রক্ষা করতে প্রাণীকে চলাচল করতে হয়। নানা দরকারে প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। মাছ পাখনা ব্যবহার করে পানিতে সাঁতার কাটে। প্রায় সব পাখি ডানা ব্যবহার করে ওড়ে।
-
আমরা কোন দুটি উৎস থেকে খাদ্য পাই? প্রতিটি উৎসের দুটি করে খাদ্যের নাম লেখো। পাউরুটি কোন উৎস থেকে আসে?
Answer: আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। উদ্ভিদ থেকে: ভাত, রুটি, ডাল, সবজি, ফল (যেকোনো দুটি)। প্রাণী থেকে: মাছ, মাংস, ডিম, দুধ (যেকোনো দুটি)। পাউরুটি তৈরি হয় আটা ও ময়দা দিয়ে, আর আটা-ময়দা আসে গম থেকে। গম উদ্ভিদ থেকে পাই, তাই পাউরুটি উদ্ভিদ থেকে আসা খাদ্য।
-
ঋতু অনুসারে আমাদের দেশের ফলকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রতিটি ভাগের দুটি করে ফলের নাম লেখো।
Answer: তিনটি ভাগে: গ্রীষ্মকালীন, শীতকালীন ও বারোমাসি। গ্রীষ্মকালীন ফল: আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, আনারস (যেকোনো দুটি)। শীতকালীন ফল: বরই, কমলা, আমলকী, জলপাই (যেকোনো দুটি)। বারোমাসি ফল: কলা, পেঁপে, নারিকেল (যেকোনো দুটি)।
If you spot a mistake, please tell the library. Send feedback